যারা এ দুঃসময়ে খাদ্য বা অন্য সাহায্য নিচ্ছেন, তিনি হয়তো বিপদের পড়ে নিচ্ছেন। সাধারণ সময়ে নিতেন না। আপনার ৫০০ টাকার খাদ্য দানের ছবি তাঁর জন্য সারাজীবনের অপমান বয়ে আনতে পারে।

যারা এ দুঃসময়ে খাদ্য বা অন্য সাহায্য নিচ্ছেন, তিনি হয়তো বিপদের পড়ে নিচ্ছেন।
সাধারণ সময়ে নিতেন না।

হয়তো তিনি নিম্নবিত্ত, বেতন হয়নি তাই নিচ্ছেন।
হয়তো একজন তরুণের টিউশনির টাকায় সংসার চলে, তিনি সম্মানী পাননি বলে নিচ্ছেন।
অন্য সময় হয়তো তিনিই অন্যদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে অন্যদের সাহায্য করেন।
তাই এসব মানুষের ছবি না দিলেই কি নয়?
আপনার ৫০০ টাকার খাদ্য দানের ছবি তাঁর জন্য সারাজীবনের অপমান বয়ে আনতে পারে।
আপনার সামান্য তৃপ্তি তাঁর অপদস্ত হওয়ার কারণ হতে পারে।
তাঁর বাচ্চাদের হেয় হওয়ার কারণ হতে পারে।
দয়া করে ক্যামেরা অফ রেখে সাহায্য করুন।
ছবি আপনাকে কিছু দেবে না, যিনি দেবেন তাঁর জন্য ছবি তুলে প্রমাণ রাখতে হবে না।
তিনি সব দেখেন ও জানেন।

আসুন সবাই মিলে মায়া ছড়িয়ে দি 💜💜
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url