করোনা তার ক্ষমতা দেখাতে শুরু করেছে। যারা সাবধান হয়েছেন তাদের সাবধানতা আরেক্টু বাড়াতে হবে
করোনা তার ক্ষমতা দেখাতে শুরু করেছে। যারা সাবধান হয়েছেন তাদের সাবধানতা আরেক্টু বাড়াতে হবে-
যেমন-
১. যে মাস্কটি ব্যবহার করবেন সেটিকে আরো সুরক্ষিত করতে হবে। সম্ভব হলে এক্টি মাস্ক কেবল একবার ব্যবহার করেন। সম্ভব না হলে কাপড়ের তৈরি মাস্ক এর ভেতরে টিস্যু ব্যবহার করা যায়।
২. দরকার ছাড়া বের হবেন না। মানে হবেন না। দরকার মানে একবার চাল আরেকবার ডালের জন্য বের হওয়া নয়। চাকরিদাতা চাকরিতে যেতে বাধ্য করলে চাকরি ছেড়ে দিন। ত্রাণ খেয়ে বাঁচেন। মহামারি শেষ হলে দেখা যাবে কোন কাজটা করে খাব।
৩. বাজার থেকে আনা সব্জিকেও ডিটারজেন্ট দিয়ে ধুয়েন। এ বিষয়ক ইউটিউবে টিউটোরিয়াল আছে। দেখে নেওয়া যায়।
৪. বাইরের কাপড় ফিরে এসে সাথে সাথে ধুয়ে ফেলুন।
৫. বাসায় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যায়। বিশ্বাসযোগ্য নিউজ সাইটগুলো বলছে এটি ইমিউনিটি বাড়ায়।
৬. ঘর জীবাণুমুক্ত রাখার চেষ্টা করতে হবে। দরজার ধাতব অংশ ডেটল বা ব্লিচিং পাউডার মিশ্রণ দিয়ে মুছুন।
এ সাবধানতা শুধু বেচে থাকার জন্য না। আক্রান্ত হবার পর সুস্থ হবার সম্ভাবনা আছে৷ কিন্তু যার জন্য আপনি বাহক হলেন সে না বাঁচতে পারে। কয়েকটি সংবাদ মাধ্যম থেকে জানা যায়, পেশেন্ট জিরো ( বিশ্বের প্রথম রোগী) বেঁচে আছেন। মাত্র ৭দিনে তিনি সুস্থ হয়েছিলেন৷ অথচ তারপর পৃথিবী থেকে ৮০ হাজারের বেশি মানুষ চলে গেছেন এ রোগে। শুধু অন্যের জন্য বাহক হব না বলেই আমি বেশি সাবধান থাকি।
যারা ইচ্ছেয় অসাবধান থাকেন। তাদের কিছু বলব না। তারা মরবে কী না জানি না। মারবে অবশ্যই।
নিজ নিজ স্রষ্টাকে স্মরণ করুন৷ প্রার্থনা সবার জন্যেই করবেন।
ক্ষমা চাই জানা অজানা সব অপরাধের জন্য।
![]() |
| করোনা তার ক্ষমতা দেখাতে শুরু করেছে। যারা সাবধান হয়েছেন তাদের সাবধানতা আরেক্টু বাড়াতে হবে |
